
প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৬-৫ গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে অমীমাংসিত ছিল।
শনিবার (২৫ এপ্রিল) ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এফএআর/এমএমকে







