সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | সময়: ভোর ৩:৪৯

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, দুই নতুন মুখ

👁️ ১ Time View

পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৮ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আরও আছেন মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলামরা।
তানজিদ তামিম এর মধ্যে একটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। সাদা বলের ক্রিকেটে নিয়মিত ওপেনিং করছেন তিনি। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ২৫ ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান।
এছাড়া দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান। ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি ৪৯ গড়ে ৩৬৫০ রান করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরের পর টেস্টে ফিরলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া অফ স্পিনার নাঈম হাসান ফিরলেন প্রায় এক বছর পর।
বাংলাদেশ টেস্ট স্কোয়াডনাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও মিত হাসান।
এসকেডি/এমএমআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট