শনিবার, ২৭ জুন ২০২৬ | সময়: সকাল ১০:৫২

নকআউটে উঠেছে দল জানতেন না, ভুলে কান্নায় ভেঙে পড়েন সুইডিশ ফুটবলার

👁️ ১ Time View
Daraz horizontal banner

জাপানের বিপক্ষে সুইডেনের ২-২ গোলের ড্র ম্যাচে আলো ছড়িয়েছিলেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ম্যাচের শেষে এমন এক ঘটনা ঘটল যা সবার নজর কেড়েছে। সুইডিশ এই উইঙ্গার ভেবেছিলেন যে তাঁরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এবং কান্নায় ভেঙে পড়েন।
অথচ তিনি জানতেনই না যে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে তাঁরা ইতোমধ্যেই পরবর্তী রাউন্ডে (রাউন্ড অফ ৩২) জায়গা করে নিয়েছেন।
গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে স্ক্যান্ডিনেভিয়ান দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই স্ট্রাইকার। এশীয় প্রতিপক্ষ জাপানের বিপক্ষে ১-১ গোলের সমতা ফেরাতে তিনি বাঁ-পায়ে চমৎকার একটি গোল করেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি উভয় দলের দুটি করে গোল নিয়ে অমীমাংসিতভাবে শেষ হয়।
ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই নিউক্যাসল ইউনাইটেডের এই খেলোয়াড় মাঠে লুটিয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তারা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে উঠতে পারেননি। তাকে এমন অবস্থায় দেখে সতীর্থরা এগিয়ে আসেন এবং তাকে আশ্বস্ত করেন যে তারা সত্যিই পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সুইডেনের কোচ গ্রাহাম পটার হাসতে হাসতে এলাঙ্গার সেই বিভ্রান্তিকর মুহূর্তটির কথা উল্লেখ করে বলেন, ‘তাহলে বিষয়টি এখন পরিষ্কার হয়েই গেলো। বিষয়টি এর চেয়ে বেশি স্পষ্ট আর হতে পারত না। আমি তাকে বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে পারিনি। তাই বোঝা যাচ্ছে বেচারা অন্য কিছু ভাবছিল। আমি তাকে এখনই দলে চাই, তবে হায় ইশ্বর!কী যে অবস্থা!’
আরআর/আইএইচএস/

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট