শনিবার, ২৭ জুন ২০২৬ | সময়: দুপুর ১২:০৭

বিশ্বকাপে এত ফুটবলারের পায়ে গোলাপি বুট কেন? জানুন দুটি কারণ

👁️ ২ Time View
Daraz horizontal banner

আপনি যদি ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো নিয়মিত দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন- এবার অসংখ্য ফুটবলারের পায়ে দেখা যাচ্ছে গোলাপি রঙের বুট। কালো, লাল, সাদা বা সবুজের মতো প্রচলিত রঙের বদলে কেন হঠাৎ এত জনপ্রিয় হয়ে উঠল গোলাপি বুট?
বিশ্বের শীর্ষ ফুটবল বুট নির্মাতা প্রতিষ্ঠান নাইকি, অ্যাডিডাস, নিউ ব্যালান্স ও পুমা আগেই ধারণা করেছিল যে- এ বছর গোলাপি রঙের চাহিদা বাড়বে। তাই তারা এই রঙে উচ্চমানের পারফরম্যান্স বুট বাজারে আনে। আর খেলোয়াড়দের মধ্যেও সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এর পেছনে রয়েছে মূলত দুটি কারণ- দৃষ্টিতে স্পষ্ট হওয়া এবং আত্মবিশ্বাস।
প্রথমত, সবুজ ঘাসের মাঠে গোলাপি বুট সহজেই আলাদা করে চোখে পড়ে, ফলে খেলোয়াড়দের আরও স্পষ্টভাবে দেখা যায়। এ বিষয়ে দ্য অ্যাসাহি শিম্বুনকে অ্যাডিডাস জাপানের এক প্রতিনিধি বলেন, ‘সবুজ মাঠের সঙ্গে এটি দারুণ বৈপরীত্য তৈরি করে এবং খেলোয়াড়দের দৃশ্যমানতা অনেক বাড়িয়ে দেয়।’
এই বাড়তি দৃশ্যমানতা শুধু মাঠে উপস্থিত দর্শকদের জন্যই নয়, টেলিভিশনে খেলা দেখা দর্শকদের কাছেও খেলোয়াড়দের আরও সহজে শনাক্ত করতে সাহায্য করে। দ্বিতীয়ত, উজ্জ্বল রঙের বুট খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় বলে মনে করেন অনেকেই।
নাইকির ফুটবল ফুটওয়্যার টিমের সদস্য ওডিঙ্গা নিমাকো দ্য অ্যাথলেটিককে বলেন, ‘খেলোয়াড় এবং ভোক্তাদের কাছ থেকে আমরা বারবার শুনেছি, বিশেষ করে বড় ম্যাচে উজ্জ্বল রঙ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সেখান থেকেই আমাদের পরিকল্পনার শুরু।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই খেলোয়াড়দের কাছ থেকে শুনি, গোলাপির মতো এত উজ্জ্বল রঙের বুট পরলে মনে হয়, এগুলো পরার যোগ্যতা প্রমাণ করতে আপনাকে ভালো খেলতেই হবে। একই সঙ্গে এখন গোলাপি রঙ সমাজে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তাই এটি আর সীমিত গোষ্ঠীর পছন্দ নয়, বরং অনেক বড় পরিসরের মানুষের কাছে আকর্ষণীয়।’
একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন নিউ ব্যালান্সের ফুটবল বিভাগের প্রোডাক্ট প্রধান রব শেলডনও। তার ভাষায়, ‘গোলাপি রঙ মাঠে শক্তি, দৃশ্যমানতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের ডিজাইন টিম খেলোয়াড়দের মতামত, বৈশ্বিক ডিজাইন প্রবণতা, নতুন উপকরণ এবং নিখুঁত কারিগরি একত্র করে এমন রঙের বুট তৈরি করে, যা একইসাথে নজরকাড়া ও শীর্ষমানের।’
আরএএইচইউএল/আইএইচএস/

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট