শুক্রবার, ২৬ জুন ২০২৬ | সময়: ভোর ১০:১১

চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্ট উদ্বোধন

👁️ ২ Time View
Daraz horizontal banner

চট্টগ্রামে মোটর স্পোর্টসকে জনপ্রিয় করতে এবং তরুণদের মধ্যে নিরাপদ ও প্রতিযোগিতামূলক রেসিং সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘জেন্ট্রো পাওয়ার রাস গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত লায়ন আব্দুল মালেক।
মেয়র শাহাদাত হোসেন বলেন, গো-কার্ট রেসিং শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন দেশের মোটর স্পোর্টসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আলী, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবেদা বেগম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর রোটারিয়ান মতিউর রহমান, সেভ দ্য নেচারের সভাপতি জসিমউদ্দিন চৌধুরী, র‌্যাংকসের প্রধান নির্বাহী প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, মোটর রেসার মাহফুজুর রহমান তুষার, লায়ন মো. জিয়াউল হক সোহেল, রোটারিয়ান প্রকৌশলী আব্দুল মামুন বাহার, জাহেদা আক্তার মিতা এবং জেন্ট্রোর পরিচালক মুক্তাদির সাজিদ ও শাফিন আরশাদ।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেবেন। প্রতিযোগিতা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা রেস ট্র্যাক পরিদর্শন ও ড্রোন প্রদর্শনী উপভোগ করেন এবং প্রতিযোগীদের শুভকামনা জানান।
এমআরএএইচ/একিউএফ

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট