
সুখবর দিলেন নিরব
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব হোসাইন সুখবর দিলেন ভক্ত-অনুরাগীদের। দুই কন্যাসন্তানের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা। গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরবের স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন












