শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: ভোর ১১:৩৬

সুখবর দিলেন নিরব

👁️ ৩ Time View
Daraz horizontal banner

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব হোসাইন সুখবর দিলেন ভক্ত-অনুরাগীদের। দুই কন্যাসন্তানের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা।
গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরবের স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা।
ছেলের জন্মের খবর জানিয়ে নিরব বলেন, নতুন অতিথির আগমনে পরিবারের সবাই ভীষণ খুশি। বিশেষ করে তার দুই মেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে।
অভিনেতার ভাষ্য, চিকিৎসক যখন ছেলে সন্তানের খবর দেন, তখন তার দুই মেয়ে যুওয়াইনাহ ও যুওয়াইবাহ পাশে ছিল। খবর শুনেই তারা আনন্দে নাচতে শুরু করে। পরিবারের অন্য সদস্যরাও এই সুখবর পেয়ে উচ্ছ্বসিত।
এর আগে দুই কন্যাসন্তানের বাবা ছিলেন নিরব হোসাইন। বড় মেয়ের নাম যুওয়াইনাহ এবং ছোট মেয়ের নাম যুওয়াইবাহ।
আরও পড়ুন:‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম 
২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব। দীর্ঘ দাম্পত্য জীবনের পর এবার পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে বইছে আনন্দের আমেজ।
এমএমএফ

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট