শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: রাত ৭:২০
Day: মে 26, 2026

চাপে কোরবানির অর্থনীতি

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে— এমন প্রত্যাশা ছিল ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের চাপ, বিনিয়োগ স্থবিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সেই প্রত্যাশা এখনও বাস্তবে রূপ পায়নি। বরং অর্থনীতির

ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়

ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার করে অপহরণ ও অমানবিক নির্যাতনের মাধ্যমে এক যুবকের পরিবারের কাছ থেকে ৬৩ লাখ টাকা আদায় করেছে একটি চক্র। বিষয়টি জানতে পেরে তদন্তের পর ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো

জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মুক্তির বিষয়টি

কাপ্তাই সড়ক দখল করে পশুর হাট, ৫০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ৬ ঘণ্টা

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ঈদযাত্রা ঘিরে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। নগরের মহরা রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত যে পথ সাধারণ সময়ে পাড়ি দিতে সময় লাগে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট, সেখানে মঙ্গলবার (২৭ মে) ঈদের ছুটিতে একই পথ অতিক্রম করতে

স্কুল থেকে সরে পশুর হাট বসলো পাশের মাঠে, হাসিল দ্বিগুণ

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) হাটবারে স্কুল মাঠে পশুর হাট বসেনি। হাটটি বাজারের আলী কালি মার্কেটের পাশের মাঠে বসানো হয়েছে। তবে, ওই মাঠে সরকার নির্ধারিত

আগে ছিল পুলিশ লীগ, এখন পুলিশ দল: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও পুলিশ লীগ। এখন পুলিশ দল হয়েছে। ঝিনাইদহে প্রথমে আমরা ছাত্রদল, যুবদল, বিএনপিকে দায়ী করেছিলাম। কিন্তু, তাদের সঙ্গে আরেকটি বাহিনী হামলা চালিয়েছে, সেটা পুলিশ দল।”

অলিগলিতে গরু, রাজধানীজুড়ে ঈদের আমেজ

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। অলিগলি থেকে প্রধান সড়ক—সবখানেই চোখে পড়ছে কোরবানির পশু। কোথাও ট্রাকে করে গরু নামানো হচ্ছে, আবার কোথাও বাসার সামনে বাঁধা পশুকে ঘিরে পরিবারের সদস্যদের ব্যস্ততা দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে

হাম আক্রান্ত শিশুদের জন্য ইউনাইটেড মেডিক্যালে বিশেষায়িত সেবা চালু

দেশজুড়ে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। একইসঙ্গে অন্যান্য রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালজুড়ে আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল অনুসরণ করা হচ্ছে। রাজধানীর মাদানী এভিনিউর সাতারকুলে অবস্থিত হাসপাতালটি খুব

ইরানে আবারও মার্কিন হামলা, তবে কি ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি

একদিকে যখন মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের দোহায় আলোচনা অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অবস্থান করছে, ঠিক তখনই হরমোজ প্রণালির কাছে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে

নোয়াখালীর ভাষায় গান বানিয়ে চমকে দিলেন ঐশী

নিজের শেকড়, নিজের ভাষা আর সমসাময়িক সাউন্ড—এই তিনের মিশেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। নোয়াখালীর মেয়ে হওয়ায় অনেকদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘নোয়াখাইল্যা মাইয়া’। ঐশী জানান, গানটি