সোমবার, ২২ জুন ২০২৬ | সময়: সকাল ১০:৪৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ জুন ২০২৬

👁️ ১ Time View
Daraz horizontal banner

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, ইরানের প্রতিনিধিদলে কারা আছেন?
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিদলটি অত্যন্ত উচ্চপর্যায়ের এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যিনি দীর্ঘ সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (রেভল্যুশনারি গার্ড) বিমান শাখার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো আরও ৩ যুদ্ধ জাহাজ
ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আরও তিনটি যুদ্ধজাহাজ। রোববার (২১ জুন) কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি’ নৌযানগুলো উদ্বোধন ও হস্তান্তর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে মদ্যপানে বিধিনিষেধ
ইউরোপের বিভিন্ন দেশে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। রেকর্ড ছোঁয়া তাপমাত্রার কারণে ফ্রান্সে জনসমাগমে মদ্যপানে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাছাড়া জার্মানিতে সতর্কতা ঘোষণা করা হয়েছে এবং স্পেনে ফুটবল সমর্থকদের জন্য নির্ধারিত একটি ফ্যান জোন বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি লেবাননে তাদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহিংসতা থেকে বিরত রাখতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালাবে। আর সেই হামলা হবে আগের চেয়েও আরও কঠোর। রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সতর্কবার্তা দেন।
মধ্যপ্রাচ্যে চাকরির বাজারে পাকিস্তানিদের আধিপত্য
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেও বিদেশে কর্মসংস্থানের জন্য পাকিস্তানিদের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শীর্ষস্থান ধরে রেখেছে। পাকিস্তানের ব্যুরো অব এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে তিন লাখেরও বেশি পাকিস্তানি বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে চাকরির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
আমিরাতের ভিসার মেয়াদ ও বর্তমান অবস্থা অনলাইনে সহজেই জানা যাবে
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস বা ভ্রমণের জন্য ভিসাধারীরা এখন খুব সহজেই অনলাইনে তাদের ভিসার বৈধতা ও মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করতে পারবেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ সুবিধা চালু রেখেছে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডেই ভিসার সর্বশেষ তথ্য জানা সম্ভব।
যোগব্যায়ামে মেলে যেসব শারীরিক ও মানসিক সমস্যার সমাধান
বিশ্বজুড়ে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। শারীরিক, মানসিক ও আবেগিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতেই এই দিনটি উদযাপন করা হয়। ২০১৪ সালে ভারতের প্রস্তাবে জাতিসংঘ দিনটিকে স্বীকৃতি দেয় এবং ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
জুতা তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি, ফোর্বসের তালিকায় দুই বোন
ফোর্বসের ৩০ আন্ডার ৩০ এশিয়ার ২০২৬ সালের তালিকায় স্থান পেয়েছেন মালয়েশিয়ার দুই উদ্যোক্তা বোন এসথার তাই শেন হুই ও অ্যামি তাই শুহ ইউক। তারা নারীদের জন্য আরামদায়ক ও স্টাইলিশ জুতা তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
মালয়েশিয়ায় ৫ মাসে চাকরি হারিয়েছেন ৩৯ হাজার মানুষ
চলতি বছরের প্রথম পাঁচ মাসে মালয়েশিয়ায় প্রায় ৩৯ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ থেকে ৩৯ বছর বয়সী কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করার ঘোষণা দিয়েছে।
এমএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট