রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৪:৫৯

শেষ হচ্ছে কান চলচ্চিত্র উৎসব, কার হাতে উঠবে স্বর্ণপাম

👁️ ৬ Time View
Daraz horizontal banner

বেজে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের বিদায় ঘণ্টা। ১২ দিনের এই জমকালো আয়োজন শেষ হচ্ছে আজ ২৩ মে শনিবার দিবাগত রাতে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার স্বর্ণপাম (পাম দ্য’র) কার হাতে উঠবে- এ নিয়েই এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে চরম কৌতূহল।
ফ্রান্সের কান শহরে ১২ মে থেকে শুরু হওয়া এই উৎসবে ২২টি চলচ্চিত্র সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্য’র’-এর জন্য প্রতিযোগিতা করেছে। সমাপনী ছবি ‘ইউলিসিস’ প্রদর্শনের মাধ্যমে আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশের মতে, এবারের দৌড়ে এগিয়ে থাকতে পারে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের নতুন সিনেমা ‘মিনোটর’। কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় থাকার পর সুস্থ হয়ে ওঠা এই নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতার ছায়া ও রাজনৈতিক রূপক মিলিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
গ্রিক পুরাণের মিনোটরকে প্রতীক করে ছবিতে রাশিয়ার অভ্যন্তরীণ দুর্নীতি, ক্ষমতার দম্ভ এবং ইউক্রেন যুদ্ধের বাস্তবতাকে এক পারিবারিক সংকটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
স্বর্ণপাম জয়ের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতোমধ্যে উচ্চ প্রশংসা পেয়েছে।
এছাড়া আলোচনায় আছে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাগুলোও।
অন্যদিকে সেরা অভিনেতা বিভাগে শক্ত অবস্থানে আছেন সেবাস্তিয়ান স্ট্যান। মার্কিন এক প্রকৌশলীর চরিত্রে তার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে।
কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আজ রাতেই জুরিপ্রধান পার্ক ছান উক ও তার টিম ঘোষণা করবেন এবারের বিজয়ীদের নাম।
 
এলআইএ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট