রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:১০

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

👁️ ৩ Time View
Daraz horizontal banner

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার আামির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। এটা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
শনিবার (৩০ মে) বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনঢাকা সিটির আরও ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেট্রোরেল নিয়ে এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি ছড়ানো হয়েছে 
কয়েকদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। ফলে এই অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
এসময় তিনি ঈদযাত্রায় সড়কে মৃত্যুর ঘটনা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ-বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরএএস/কেএসআর

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট