সোমবার, ১৫ জুন ২০২৬ | সময়: বিকেল ৬:৩৬

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে: এমপি জহিরুল ইসলাম

👁️ ৪ Time View
Daraz horizontal banner

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে বাঁশখালী পৌর কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বুধবার (৩ জুন) দুপুরে বাঁশখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
এমপি জহিরুল ইসলাম বলেন, আপনারা একটা দায়িত্বে আছেন বলেই মানুষ আপনাদের কাছে আসে, আসবে। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে। এমনভাবে সেবা দিতে হবে মানুষ যাতে আপনার মা-বাবাকে গালি না দিয়ে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
তিনি বলেন, বাঁশখালী পৌরসভার সার্বিক উন্নয়নে আমি আপনাদের খাদেম হিসেবে সবসময় সহযোগিতা করে যাবো। পৌরসভার উন্নয়নের স্বার্থে আমাকে যেখানে যেতে হয় আমি সেখানে যাবো। আপনারা শুধু আমাকে জানাবেন কোথায় কী করতে হবে, কোথায় যেতে হবে।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী দুজনই অভিজ্ঞ রাজনীতিবিদ। বাঁশখালীর উন্নয়নে তারা খালি হাতে ফেরত দেবেন না আশা করি। আমরা সকলে মিলে বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো, ইনশাআল্লাহ।
বাঁশখালী পৌরসভার প্রশাসক ও ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের এবং বাঁশখালী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
এমডিআইএইচ/বিএ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট