সোমবার, ১৫ জুন ২০২৬ | সময়: বিকেল ৩:৪৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ নিয়ে শঙ্কা

👁️ ১ Time View
Daraz horizontal banner

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে বসেছে এবারের ফিফা বিশ্বকাপ। তবে আবহাওয়ার দিক থেকে ফুটবলের এই মহাযজ্ঞ হতে যাচ্ছে বেশ ‘উত্তপ্ত’ এবং ‘ঝড়ো’। টুর্নামেন্টের রেকর্ড ১০৪টি ম্যাচের একটি বড় অংশই খেলতে হবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের (৯০ ডিগ্রি ফারেনহাইট) বেশি তাপমাত্রার মধ্যে। ১৯৯৪ সালের পর উত্তর আমেরিকার মাটিতে এটিই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বিশ্বকাপ।
তীব্র গরম ও আর্দ্রতা ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে ঠিকই, তবে আয়োজকদের জন্য সবচেয়ে বড় লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বজ্রঝড় (Thunderstorm)।
বজ্রঝড়ের কড়া নিয়ম: ভণ্ডুল হতে পারে ম্যাচ!
যুক্তরাষ্ট্রের বজ্রঝড় প্রোটোকল বা নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে যদি বজ্রপাত কিংবা বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিত করতে হবে।

আরও পড়ুন

বিশ্বকাপের আড়ালে নোংরা রাজনীতি! যে কালো সত্য গোপন রাখতে চায় ফিফা

একবার খেলা বন্ধ হলে শুরু হবে ৩০ মিনিটের কাউন্টডাউন। এই ৩০ মিনিট শেষ হওয়ার আগে যদি ফের আরেকটি বজ্রপাত হয়, তবে ঘড়ির কাঁটা আবার নতুন করে ৩০ মিনিট থেকে গোনা শুরু হবে। এই নিয়মের কারণে ম্যাচ শেষ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। উদাহরণস্বরূপ, গত গ্রীষ্মে নর্থ ক্যারোলিনায় চেলসি ও বেনফিকার মধ্যকার একটি ক্লাইন্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ বারবার বজ্রপাতের বাধায় শেষ হতে ৪ ঘণ্টা ৩৮ মিনিট সময় লেগেছিল।
আজকের চার ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস
জার্মানি বনাম কুরাসাও (হিউস্টন): হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। মাঠের বাইরে তীব্র গরম ও আর্দ্রতা থাকবে, তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হলো, এই স্টেডিয়ামটিতে ছাদ রয়েছে। বাইরে ভ্যাপসা গরমের কারণে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূতি হলেও ক্লোজড-রুফ স্টেডিয়াম হওয়ায় ভেতরের ম্যাচ যথাসময়েই মাঠে গড়াবে।

আরও পড়ুন

ব্রাজিল যখন ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা কেন ইসরায়েলের পাশে?

নেদারল্যান্ডস বনাম জাপান (আর্লিংটন): এটিকে অ্যান্ড টি স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ৩টার এই ম্যাচের সময় বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। তবে ডাচ ও জাপানিজ সমর্থকদের জন্য সুখবর, এই স্টেডিয়ামেরও ছাদ বন্ধ করার সুবিধা রয়েছে। ফলে আকাশ মেঘলা এবং বাইরে ভারী বৃষ্টি হলেও ম্যাচ সময়মতো শেষ করা সম্ভব হবে।
আইভরি কোস্ট বনাম ইকুয়েডর (ফিলাডেলফিয়া): আজকের দিনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচ এটি। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। খোলা আকাশের নিচের এই ভেন্যুর আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দ্বিতীয় ভাগে অর্থাৎ রাত ৯টার দিকে ওই এলাকায় তীব্র ঝড় ও ঘন ঘন বজ্রপাত আঘাত হানতে পারে। ক্ষতিকারক বাতাস ও ভারী বৃষ্টির কারণে এই ম্যাচটি দীর্ঘ সময়ের জন্য স্থগিত বা বিঘ্নিত হওয়ার বড় আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

ফুটবলে এটাই হতে পারে শেষ বিশ্বকাপ, কারণ কী?

সুইডেন বনাম তিউনিসিয়া (গুয়াদালুপে, মেক্সিকো): মেক্সিকোর মন্টেরি অঞ্চলের এই ভেন্যুতে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমবে। ম্যাচের প্রথমার্ধে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখানে বড় কোনো ঝড়ের শঙ্কা বা ঝুঁকি আপাতত নেই বললেই চলে।
সূত্র: নিউইয়র্ক টাইমসকেএএ/

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট