শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: ভোর ১১:০০

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

👁️ ৬ Time View
Daraz horizontal banner

অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তেলিখালী বিজিবি ক্যাম্পে তাদের হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে ফেরত পাঠানো হয়।
মামলা করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ই-কোম্পানির তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মিজানুর রহমান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জাগো নিউজকে জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এএইট/এমএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট