রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:১২

মধ্যপ্রাচ্যে সংকটের প্রভাব: গাড়ি আমদানিতে শুল্ক বাড়ালো শ্রীলঙ্কা

👁️ ৫ Time View
Daraz horizontal banner

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এবং গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে আমদানি করা যানবাহনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সারচার্জ আরোপ করেছে শ্রীলঙ্কা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর থেকেই স্থানীয় মুদ্রা রুপির মান দ্রুত কমে যাওয়ার প্রেক্ষাপটে এই কর বাড়ানো হলো।
এর আগে দেশটিতে গাড়ির ওপর ৩০ শতাংশ কাস্টমস শুল্ক ছিল। তবে আরও কয়েক ধরনের কর যুক্ত হওয়ায় একটি গাড়ির কার্যকর আমদানি কর ১০০ শতাংশেরও বেশি হয়ে যায়।
মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে শ্রীলঙ্কা জ্বালানির দাম এক-তৃতীয়াংশের বেশি বাড়িয়েছে। পাশাপাশি আমদানি ব্যয় কমাতে ডিজেল ও পেট্রোল রেশনিংও চালু করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কার রুপির মান ৪ দশমিক ৫ শতাংশ কমেছে।
গত সপ্তাহে পার্লামেন্টারি প্যানেলকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বলেন, বৈশ্বিক তেলের দাম না কমলে বা শ্রীলঙ্কা জ্বালানি আমদানি কমাতে না পারলে রুপির দরপতন অব্যাহত থাকবে।
২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। তখন দেশটি খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও বৈদেশিক মুদ্রা সংকটে পড়েছিল।
এরপর থেকে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে।
সূত্র: এএফপি
এমএসএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট