শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: ভোর ১১:৩৮

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে আইনগত ব্যবস্থা

👁️ ৫ Time View
Daraz horizontal banner

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। কিন্তু অনেক প্রতিষ্ঠান এসব শিক্ষার্থী থেকেও বেতন আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
এ অভিযোগ আমলে নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, সব ধরনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নিলে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৭ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাউশির একটি চিঠি প্রকাশ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবে না।
বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের থেকে মাসিক বেতন আদায় করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এএএইচ/একিউএফ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট