রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:৩৪

বিশ্বকাপে ইতালি না থাকলেও আছেন তিন ইতালিয়ান

👁️ ৬ Time View
Daraz horizontal banner

২০২৬ ফিফা বিশ্বকাপে নেই ইতালি। তবে দেশটির তিনজন কোচ বিশ্বকাপে সামলাবেন তিন দেশের ডাগআউট। সেখানে সবচেয়ে বড় নামটি কার্লো আনচেলত্তি। সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ তিনি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ইতালির তিন কোচ তিন দেশ সামলানো তাদের ফুটবল দক্ষতার প্রমাণ করে। বিশ্বকাপে অন্য দুই ইতালিয়ান কোচ হচ্ছেন-তুরস্ক দলে ভিনসেঞ্জো মন্তেল্লা ও উজবেকিস্তান দলে ফ্যাবিও ক্যানাভারো।
কার্লো আনচেলত্তি: রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন ২০২৫ সালের মে মাসে। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সেলেসাওদের কোচ হন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের বিজয়ী এই কোচ ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোসহ রিয়ালের প্রাক্তন তারকাদের সঙ্গে তার সম্পর্ক এখানে বড় সুবিধা। নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও তিনি স্কোয়াডে রেখেছেন। ব্রাজিলের ফুটবলপ্রেমীরা তার কাছে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা আশা করছেন।
ভিনসেঞ্জো মন্তেল্লা: তুরস্ককে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরিয়েছেন এই ইতালিয়ান কোচ। ২০২৩ সাল থেকে দায়িত্বে থাকা এই সাবেক স্ট্রাইকার ইউরো ২০২৪-এ ভালো পারফরম্যান্সের পর প্লে-অফে কসোভোকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেন। আরদা গুলার, কেনান ইলদিজের মতো তরুণ তারকাদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশিয়ে তিনি একটি সুষম দল গড়েছেন। তুরস্কের প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।
ফ্যাবিও ক্যানাভারো: উজবেকিস্তানের কোচ এই ইতালিয়ান। ২০০৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ব্যালন ডি’অর বিজয়ী এই কিংবদন্তি ২০২৫ সালের অক্টোবরে দলটির দায়িত্ব নেন। উজবেকিস্তানের প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণে তার অবদান অসামান্য। ডিফেন্সিভ কৌশলের ওপর জোর দিয়ে তিনি দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছেন।
আরআই/আইএন

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট