রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৬:২৫

বাবা-মায়ের সঙ্গে শেষ ঘুম ঘুমালো ১০ মাসের শিশু আরিয়ান

👁️ ২ Time View
Daraz horizontal banner

পটুয়াখালীর দশমিনায় বিষধর সাপের দংশনে আরিয়ান (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল আরিয়ান। হঠাৎ শিশুটির চিৎকার শুনে তার বাবা-মা জেগে ওঠেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে। এসময় তাদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে দ্রুত আরিয়ানকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরমান মিয়া বলেন, ‌‘আমার ছেলে আমাদের পাশেই ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার করলে আমরা উঠে দেখি তার পাশে একটি সাপ রয়েছে। পরে প্রতিবেশীরা এসে সাপটিকে মেরে ফেলে।’
তিনি আরও বলেন, ‘ছেলের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
সাপের দংশনে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শওকত ওসমান।
তিনি বলেন, ‘রাত ৯টা ২০ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, তাকে সাপে কামড় দিয়েছে। তার হাতে সাপের দংশনের চিহ্ন পাওয়া গেছে। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।’
মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট