রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:১১

নিজ দেশ যুক্তরাষ্ট্রের বিধ্বংসী জয়ে হতবাক, মহাখুশি বাংলাদেশ কোচ

👁️ ১ Time View
Daraz horizontal banner

বিশ্বকাপের তিন আয়োজকের মধ্যে জয় দিয়ে শুরু করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। ড্র করেছে কানাডা। প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়টি ছিল দুর্দান্ত। প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন স্বাগতিক ফুটবলাররা।
নিজ দেশের এই জয়ে উৎফুল্ল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। সান মারিনোর বিপক্ষে ৫ জুন বাংলাদেশ দলের ডাগআউটে অভিষেক হয়েছে এই আমেরিকানের। ওই ম্যাচের পর ছুটিতে গিয়েছিলেন। শনিবার তার ঢাকায় আসার কথা। ঢাকায় আসার পথে সিঙ্গাপুর বিমানবন্দরে দাঁড়িয়ে নিজ দেশের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন ডুলি।
উচ্ছ্বসিত কণ্ঠে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আমি ঢাকায় আসছি। প্লেনে বসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ দেখেছি। সকালে এই খেলা দেখে আমি খুব অবাক হয়েছি। প্রথম হাফটা ছিল একেবারে অবিশ্বাস্য ও অসাধারণ।’
তিনি যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের গতি, লড়াইয়ের তীব্রতা, বল পাস করার গতি এবং ১৫-২০ মিটার দূর থেকে পেনিট্রেশন বলগুলো একশো শতাংশ নির্ভুল ছিল। সবকিছুই ছিল অপূর্ব। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা এবং শেষ পর্যন্ত দারুণ ফলাফল সত্যিই দেখার মতো ছিল। আমি কখনো ভাবিনি যে ওয়ার্ল্ড কাপে আমাদের টিম এতটা দাপট দেখাবে। এটা আমার জন্য বড় সারপ্রাইজ।’
কোচ জানান, প্যারাগুয়েকে হারানোটা গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে তারা খেলেছে, তা অনেক বড় প্রাপ্তি। ডুলি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী দলের বিপক্ষেও এই মানের পারফরম্যান্স ধরে রাখতে পারবে। পরের ম্যাচের জন্য উম্মুখ হয়ে আছেন তিনি, ‘আমি পরের খেলার জন্য অপেক্ষা করতে পারছি না।’
বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে আমেরিকান ফুটবল টিমের এমন ঝলকানি তাকে যে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে, তা তার কথায় স্পষ্ট। দেশের ফুটবলপ্রেমীরাও এই খবরে উচ্ছ্বসিত।
আরআই/এমএমআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট