রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৪:৪৭

নদীতে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

👁️ ৩ Time View
Daraz horizontal banner

রংপুরের তারাগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কায়িশাবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। তারা ওই ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামের বাসিন্দা। তবে জীবিকার তাগিদে তারা ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে গ্রামে আসেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পাঁচ থেকে সাত বন্ধু মিলে বাড়ির তিন কিলোমিটার দূরে নদীতে গোসল করতে যান তারা। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। অহিদ ঘটনাস্থলেই মারা যায় ও মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান আল মামুন বলেন, নদীতে ডুবে যাওয়া মাসুদ রানা নামের এক কিশোরকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমনি বলেন, ইউপি সদস্যের মাধ্যমে সাড়ে ১২টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। দুপুর ১টার দিকে একজনের মরদেহ ও দেড়টায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
জিতু কবীর/এএইচ/এমএস

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট