

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনও মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ১৭ মে (রবিবার) শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন… বিস্তারিত












