রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৬:২২

দাওয়াত খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বেয়াই নিহত, অপরজন হাসপাতালে

👁️ ৬ Time View
Daraz horizontal banner

হাসি-আড্ডা আর গল্পে মেতে অটোতে করে দুই বিয়াই যাচ্ছিলেন এক স্বজনের অনুষ্ঠানে দাওয়াত খেতে। কিন্তু পথে হঠাৎ দুর্ঘটনায় সড়কেই প্রাণ গেল এক বেয়াইয়ের। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৯ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক শুকতার মোল্লা (৫০) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মৃত ফটিক মোল্লার ছেলে। আহত রবিউল ইসলাম (৫৩) একই ইউনিয়নের বাঁধবাজার এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে বেয়াই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুকতার আলী অটোতে করে ছোট মেয়ের স্বজনদের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরেক মেয়ের শ্বশুর রবিউল। পথে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পাখি ভ্যান ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দুই বেয়াই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকতারকে মৃত ঘোষণা করেন।
বিকেল ৫টার দিকে শুকতারের ভাতিজা শিপন হোসেন ফোনে বলেন, ‘দুই বেয়াই শৈলকূপায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ভ্যানের ধাক্কায় চাচা বাম পাঁয়ের হাঁটুতে আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে চাচার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মরদেহ এখনো সদর হাসপাতালে রয়েছে।’
এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল রান্নান শেখ বলেন, ‘বৃদ্ধ লোকটি অটোর সামনে ডানদিকে হাঁটু বের করে বসেছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, গ্রাম্য সড়কে ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-মামুন সাগর/এসআর/এমএস

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট