রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ২:৫৫

টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো বেঙ্গালুরু

👁️ ৫ Time View
Daraz horizontal banner

আইপিএলের মেগা ফাইনাল আজ। মুখোমুখি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শুভমান গিলের গুজরাট টাইটান্স। যারা সূর্যবংশির রাজস্থান রয়্যালসকে হারিয়ে উঠে এসেছে ফাইনালে। আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমজমাট ফাইনালে শিরোপা জিতবে কে?
এই প্রশ্নের উত্তর জানতে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে তার আগে টস যে কতটা গুরুত্বপূর্ণ- সেটা সবাই জানে। সেই টস পর্বে কিন্তু জয় হলো বেঙ্গালুরুর। টস জিতে গুজরাট অধিনায়ক শুভমান গিলকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার।
আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারও সেই দলটি শিরোপার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বিরাট কোহলির দল এবারও রাউন্ড রবিন লিগে শীর্ষে থেকে কোয়ালিফায়ারে উঠে এসেছে বেঙ্গালুরু। কোয়ালিফায়ার-১ এ এই গুজরাটকে হারিয়েই আইপিএলের ফাইনালে উঠে এসেছে তারা।
গুজরাট টাইটান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিশাল স্কোরকেও হার মানিয়ে উঠে এসেছে ফাইনালে। এবার দেখার বিষয়, ফাইনালের লড়াইয়ে কে কাকে হার মানাতে পারে।
আইএইচএস/

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট