শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: ভোর ১১:৪৩

চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার সোনা জব্দ

👁️ ৬ Time View
Daraz horizontal banner

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ মো. বাপ্পি নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।
রোববার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো. বাপ্পি (২৭)।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় থামার নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন। পরে উপস্থিত জনসাধারণের সামনে তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সেনার বার পাওয়া যায়য। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানায়, জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুরহুড়া থানায় হস্তান্তর করা রয়েছে।
হুসাইন মালিক/এএইচ/এমএস

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট