বুধবার, ১৭ জুন ২০২৬ | সময়: রাত ৮:১১

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

👁️ ১ Time View
Daraz horizontal banner

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের নাম মো. মামুন (২০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি ফটিকছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

বাসা থেকে আসছিল দুর্গন্ধ, দরজা ভেঙে মিললো তরুণীর মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআরএএইচ/একিউএফ

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে কী অগ্রগতি হয়েছিল, জানালেন খলিলুর রহমান  

অন্তর্বর্তী সরকারের ২০২৪-২৫ সময়কালে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের