বুধবার, ১৭ জুন ২০২৬ | সময়: রাত ৯:২০

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

👁️ ১ Time View
Daraz horizontal banner

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ জুন) তিনি শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা ও চলমান জাহাজ নির্মাণ প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের সক্ষমতা, উৎপাদন দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে প্রতিষ্ঠানটির গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

খুলনা শিপইয়ার্ডে ‘ডাকাত সদস্য’ গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত স্মল রিসার্চ ভেসেল

এ সময় তাকে এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা ও চলমান জাহাজ নির্মাণ প্রকল্প ঘুরে দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা/ছবি: সংগৃহীত
এছাড়া প্রতিরক্ষা উপদেষ্টা প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা ও বিদ্যুৎ শপসহ বিভিন্ন উৎপাদন এবং সহায়ক স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ জনবল, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে তিনি খুলনা শিপইয়ার্ডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।
টিটি/এমএমকে

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে কী অগ্রগতি হয়েছিল, জানালেন খলিলুর রহমান  

অন্তর্বর্তী সরকারের ২০২৪-২৫ সময়কালে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের