বুধবার, ১৭ জুন ২০২৬ | সময়: রাত ৮:১১

গোসলে নেমে ৩ কিশোরের তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

👁️ ১ Time View
Daraz horizontal banner

গাইবান্ধা সদরে একসঙ্গে দিঘিতে গোসল করতে নামা তিন কিশোরের মধ্যে তর্কের জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম রাহাত (১৫)। সে হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত দুই কিশোরও ১৫ বছর বয়সী এবং একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে রাহাতসহ তিন কিশোর। এসময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে দুজন মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে ওই দুজন পালিয়ে যায়। অন্যদিকে আশপাশের লোকজন রাহাতকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

খবর পেয়ে পুলিশ রাহাতের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাত ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। বুধবার তা গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ করেনি।
এএনএইচএস/একিউএফ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে কী অগ্রগতি হয়েছিল, জানালেন খলিলুর রহমান  

অন্তর্বর্তী সরকারের ২০২৪-২৫ সময়কালে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের