শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: রাত ৭:০৪

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে কি মানা হচ্ছে না প্রধানমন্ত্রীর নির্দেশ

👁️ ১ Time View

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর কাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সারজিস আলম।
সারজিস আলম পোস্টে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একজন কনটেন্ট ক্রিয়েটরকে বললেন- ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপরে যে ৭.৫ শতাংশ ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স কাটা হবে না।
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনই এই ধরনের ট্যাক্স কাটা না হলেও আজকে অনেকের সেই ট্যাক্স কেটে নেওয়া হয়েছে।
তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না? নাকি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি? নাকি কার্যকর হবে না?এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রী কথার মূল্য থাকে না।
যারা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাক্সকে আমরা সমর্থন করি না।
ব্যক্তি বিশেষে উপার্জন সিক্স ডিজিট কিংবা একটি নির্দিষ্ট সংখ্যার ওপরে গেলে এই ট্যাক্স বিভিন্ন মাত্রায় নির্ধারণ করা যেতে পারে। (যেমন: মাসে উপার্জন হাজারে হলে ট্যাক্স দিতে হবে না, লাখের ওপরে গেলে নির্দিষ্ট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে।) কিন্তু যে মানুষটা একটা নূন্যতম উপার্জনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন তার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে।
এমএএইচ/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট