
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার পথেই হেঁটেছেন, হয়েছেন নির্মাতা। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ-এর সৃজনকর্ম নিয়ে এবার কথা বলবেন তারই সন্তান চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হুমায়ূন আহমেদ স্মরণ সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন নুহাশ হুমায়ূন।








