সোমবার, ১৫ জুন ২০২৬ | সময়: বিকেল ৫:১১

আগারগাঁওয়ে পরিবেশ সুরক্ষায় তরুণদের ‘রান ফর আর্থ’

👁️ ৩ Time View
Daraz horizontal banner

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো তরুণদের সংগঠন ব্রাইটার্সের ‘রান ফর আর্থ’।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শনিবার (১৩ জুন) এ আয়োজনে ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে অংশ নেন প্রায় তিনশ তরুণ, জলবায়ু কর্মী ও সাধারণ নাগরিক।
আয়োজকরা জানান, জলবায়ু সুরক্ষা, দূষণ প্রতিরোধ ও টেকসই নগর গঠনের দাবি সামনে রেখে এ আয়োজন করা হয়। গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এ দিবস কেন্দ্র করে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স লিড নাজমুল আহসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর ও পরিবেশ সুরক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। গণপরিসরে এমন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক সামাজিক অংশগ্রহণ বাড়ানো সম্ভব।
নাজমুল আহসান বলেন, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ে এবং জলবায়ু সংকট মোকাবিলায় নতুন প্রজন্ম আরও উদ্যোগী হয়ে ওঠে।
ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব—তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জ্বালানি অনিশ্চয়তার মতো সংকট মোকাবিলায় এককভাবে নয়, সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ আয়োজনের মাধ্যমে সবাইকে একসঙ্গে উদ্যোগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, প্রথাগত সচেতনতামূলক প্রচারণার বাইরে গিয়ে অংশগ্রহণমূলক অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। একই সঙ্গে ঢাকার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ স্থান সংরক্ষণে সচেতনতা বাড়িয়ে নগর ইকোসিস্টেম পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।
এএসএ/এমএস

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট