রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৪:৪৯

নদীতে নেমে প্রাণ গেলো শিশুর

👁️ ৪ Time View
Daraz horizontal banner

নড়াইলের লোহাগড়ায় নদীতে গোসলে নেমে রায়হান মীর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সাড়ে ৪টায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মীর আকড়া গ্রামের জান্নাত মীরের ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে যায়। পরে দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
দিঘলিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নাত আলী বলেন, লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চার ঘণ্টা পর বিকেলে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান বলেন, ‘চার ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশুর মরদেহ উদ্ধার করছি। মরদেহ চরকোটাখোল হাফিজিয়া মাদরাসায় রাখা হয়েছে।’
হাফিজুল নিলু/এএইচ/জেআইএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট