রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৫:৩২

পাটুরিয়ায় কমছে যাত্রী ও যানবাহনের চাপ

👁️ ৪ Time View
Daraz horizontal banner

ঈদুল আজহার আগমুহূর্তে অবশেষে স্বস্তি ফিরেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায়।
টানা কয়েকদিন যাত্রী ও যানবাহনের চাপ থাকার পর বুধবার (২৭ মে) ঘাট এলাকাজুড়ে দেখা গেছে অনেকটাই স্বাভাবিক চিত্র। কমেছে যাত্রী ও যানবাহনের চাপ।
সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দিনের শুরুতে ঘাট এলাকায় কিছুটা ভিড় থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত কমে আসে। বিকেলের দিকে ফেরি ও লঞ্চঘাট এলাকায় ছিল স্বস্তির পরিবেশ। পশু পরিবহনকারী ফিরতি কয়েকটি ট্রাক চোখে পড়লেও দেখা যায়নি দীর্ঘ যানজট কিংবা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ যানবাহনের সারি। ফেরিগুলোও নির্ধারিত সময়ে নির্বিঘ্নে পারাপার করছে যাত্রী ও যানবাহন।

ঘাট-সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে অধিকাংশ মানুষ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাওয়ায় নৌরুটে চাপ কমতে শুরু করেছে। ফলে কয়েকদিনের ব্যস্ততার পর ঘাট এলাকায় ফিরেছে স্বাভাবিক গতি।
পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ঘাটের মুদিমাল ব্যবসায়ী রাশেদ শেখ বলেন, রাত পোহালেই ঈদ। মানুষ যা যাওয়ার তা প্রায় চলে গেছে। এখন ঘাটে আগের মতো চাপ নেই। পরিবেশও অনেক শান্ত।

ঝিনাইদহগামী যাত্রী মুকুল মিয়া বলেন, ‘গতকাল রাতে ঘাটে অনেক ভিড় ছিল বলে শুনেছি। কিন্তু আজ এসে দেখলাম পরিস্থিতি একদম স্বাভাবিক। কোনো ঝামেলা ছাড়াই সহজে পার হতে পারছি।‘
রাজবাড়ীগামী যাত্রী ইকবাল হোসেন বলেন, ‘দুপুরে নবীনগর থেকে রওনা দিয়েছি। পুরো পথে কোথাও বড় যানজট পাইনি। ঘাটেও ভিড় কম। মনে হচ্ছে স্বস্তিতেই বাড়ি পৌঁছাতে পারবো।’
এদিকে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘গতরাতে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেশি ছিল। আজ দুপুরের পর থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক এবং কোথাও বড় ধরনের যানজট নেই।’
মো. সজল আলী/এএইচ/জেআইএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট