রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ৩:৪২

সেতু ভেঙে নিচে পড়লো ট্রাক্টর, আহত ৬

👁️ ৮ Time View
Daraz horizontal banner

কুড়িগ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি ট্রাক্টরে করে ছয়জন সেতুটি পার হচ্ছিলেন। পরে হঠাৎ এটি ভেঙে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, ‌‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, ‘প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।’
রোকনুজ্জামান মানু/এসআর/এমএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট