রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৪:৫১

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ২৫ মালয়েশীয়কে মুক্ত করতে তৎপরতা শুরু

👁️ ৬ Time View
Daraz horizontal banner

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়ার সময় ইসরায়েলের হাতে আটক ২৫ মালয়েশীয় নাগরিককে মুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ফ্লোটিলার দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের (এসএনসিসি) মহাপরিচালক সানি আরাবি আবদুল আলিম আরাবি জানিয়েছেন, আনোয়ার ইব্রাহিম বর্তমানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে মুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তুরস্ক, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আটক সব মানবাধিকারকর্মীকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সানি আরাবি জানান, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত মানবিক সহায়তা মিশনে ইসরায়েলের বাধা ও অপহরণের ঘটনাকে এসএনসিসি ‘জলদস্যুসুলভ, কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করছে। এই ঘটনা জাতিসংঘের সমুদ্র আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত মানবিক মিশনের স্বাধীনতার নীতিরও গুরুতর লঙ্ঘন।
এসএনসিসির পক্ষ থেকে দাবি জানানো হয়, আটক সব কর্মীকে যে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন থেকে সুরক্ষা দিতে হবে এবং তাদের প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে না।
উল্লেখ, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া ৩৫০ জন মানবাধিকারকর্মীর মধ্যে ২৫ জন মালয়েশীয় নাগরিককে ইসরায়েল আটক করে। জানা গেছে, তাদের বর্তমানে পানির ওপর কারাগার হিসেবে পরিচিত একটি জাহাজে রাখা হয়েছে। তবে পরবর্তীতে তাদের কোথায় নেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একিউএফ/এমএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট