রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১২:৪৭

মিঠুন চক্রবর্তীর বাসায় শুভেন্দু অধিকারী

👁️ ৭ Time View
Daraz horizontal banner

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়িতে গিয়ে দেখা করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘মহাগুরু’র সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু। ঘণ্টাব্যাপী বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে একান্তে কথা বলেন তিনি।
সাক্ষাৎ শেষে মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। দল আমাকে মুখ্যমন্ত্রী করেছে। এর পেছনে যে কয়জনের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী। রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন; নিঃস্বার্থভাবে কাজ করেছেন।’
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘মিঠুনদা আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমি বলেছিলাম, আপনি কেন আসবেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।’
শুভেন্দুর এই মন্তব্য শুনেই তাকে জড়িয়ে ধরেন মিঠুন চক্রবর্তী।
এরপর শুভেন্দু অধিকারী বলেন, ‘মিঠুনদার জনপ্রিয়তা শুধু বিজেপির গণ্ডিতেই আবদ্ধ নয়, এর বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদা অন্য উচ্চতায়, তিনি মহাগুরু। আজ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার নেপথ্যের আসল কারিগর মিঠুনদাই। আমি মিঠুনদার আশীর্বাদ নিতে এসেছি।’
শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর মিঠুন চক্রবর্তী বলেন, ‘শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলছি। শপথ নেওয়ার পর থেকেই উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। আমরা সবাই তার পেছনে রয়েছি।’
শুভেন্দুকে পাশে নিয়ে মিঠুন চক্রবর্তী আরও বলেন, ‘নির্বাচনে যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করব। কাজগুলো যাতে দ্রুত শেষ করা যায়, তা নিয়ে শুভেন্দুর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে যেভাবে কাজ করতে বলবেন, আমি তা অনুসরণ করব।’
মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো জেলা সফরে বের হন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম উত্তরবঙ্গ সফর।
ডিডি/কেএএ/

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট