রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:৫৪

মৌনীকে বিয়েই করতে চাননি সুরজ

👁️ ৭ Time View
Daraz horizontal banner

গুঞ্জন সত্য প্রমাণ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি স্বামী সুরজ নাম্বিয়ারও একই সঙ্গে এ ঘোষণা দেন। জানা গেছে, মৌনীকে নাকি বিয়েই করতে চাননি সুরজ। তবে অল্প বয়স থেকেই বিয়ের ব্যাপারে উদগ্রীব ছিলেন এই অভিনেত্রী।
বিচ্ছেদ নিয়ে আলোচনায় সামনে এলো মৌনীর পুরনো এক সাক্ষাৎকার। সেখানে তিনি জানিয়েছিলেন, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বিয়ের জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। কেন? তিনি বলেছিলেন, বিয়ে তার কাছে শুধু এক সামাজিক বন্ধন নয়। বরং এমন এক জন সঙ্গী পাওয়া, যার সঙ্গে জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়। একজন ভালো জীবনসঙ্গী থাকলে জীবনে মানসিক শক্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।

এর আগে মোহিত রায়না, পুলকিত সম্রাটের সঙ্গেও নাম জড়িয়েছিল অভিনেত্রী মৌনীর। অবশেষে সঙ্গী হিসেবে পান সুরজকে। কিন্তু তাকেও হারাতে হচ্ছে অভিনেত্রীর। ২০২২ সালের ২৭ জানুয়ারি দেশটির গোয়ায় ধুমধাম করে বিয়ে হয় মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার। বাঙালি এবং মালায়ালি দুই রীতি মেনে বিয়ে করেন তারা। কিন্তু চার বছর পেরোতেই ভাঙলো তাদের সংসার। বিচ্ছেদের প্রকৃত কারণ এখনও জানাননি তাঁরা।
সুরজ নাম্বিয়ারের বাড়ি বেঙ্গালুরুতে। পেশায় ব্যবসায়ী ও ব্যাংকার। বিয়ের আগে দুবাইয়ে থাকতেন। বিয়ের পর থেকে নিজেদের ভ্রমণ, ডেট নাইট ও বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় আসেন।

অন্যদিকে মৌনী রায় ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ। অভিনয় করেছেন ‘কস্তুরি’, ‘নাগিন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। পাশাপাশি ‘নাচ বালিয়ে ৬’, ‘ঝলক দিখ লাজা’ ও ‘জরা নাচকে দিখা’র মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ‘টেম্পটেশন আইল্যান্ড’ সঞ্চালনা করেছেন। বড় পর্দায় ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রক্ষাস্ত্র’ সিনেমায় দেখা গেছে তাকে।

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট