শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | সময়: সকাল ৪:২১

কাবাডিতে মেয়েদের পর ছেলেদেরও সহজ জয়

👁️ ৪ Time View

এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত এক দিন কাটলো বাংলাদেশের। সকালে নারী কাবাডি দলের পর বিকেলে জিতেছে ছেলেরাও। পুরুষ ও নারী উভয় বিভাগেই বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মেয়েরা হারিয়েছিল থাইল্যান্ডকে এবং ছেলেরা হারিয়েছে সিরিয়াকে। বাংলাদেশের ছেলেরা পাত্তাই দেয়নি মধ্যপ্রাচ্যের দলটিকে। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। পুরো ম্যাচে বাংলাদেশ ৩১ পয়েন্টের এক বিশাল লিড বজায় রেখে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বিরতির আগে বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল।
সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।
আরআই/আইএইচএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট