

রাজধানীর সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপসহ এর চালককে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন মনোয়ারা হাসপাতালের পাশে থাকা এক ব্যক্তির প্রাইভেটকারের চালক ছিলেন। ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।… বিস্তারিত







