

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। এক দিনেই বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেখা গেছে বড় ধরনের উল্লম্ফন।
শুক্রবার ইরানের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি এখন থেকে সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত। যুদ্ধবিরতির মেয়াদ পর্যন্ত এই ঘোষণা বহাল থাকবে।… বিস্তারিত







