
নদীগর্ভে যেতে বসেছে ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর
প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও কোনো স্মৃতিস্মারক ছাড়াই খুঁড়িয়ে চলছে ফেনীর দাগনভূঞার ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ছোট ফেনী নদীর তীব্র ভাঙন ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে দর্শনার্থী হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে স্থাপনাটি। দীর্ঘ সাত দশকেও মহাসড়কে তোরণ নির্মাণ












