
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও শিরোপার আশা টিকে রয়েছে ম্যানচেস্টার সিটির। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানোর পর টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। দুই দলের ম্যাচ বাকি দুটি। এখন আর্সেনাল পয়েন্ট হারালেই কপাল খুলে যাবে সিটিজেনদের।












