শনিবার, ৪ জুলাই ২০২৬ | সময়: রাত ৯:১৭

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

👁️ ১ Time View
Daraz horizontal banner

দেশে হাম রোগের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ২ শিশু মারা গেছে। এসময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।
শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সংখ্যা ৮৭ হাজার ৯৬৬ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৮৪ হাজার ২১৮ জন।
১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৩৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এসময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।
এমআইএইচএস/

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট