

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রায় ৩০০ কোচ আবেদন করেছেন। সেখান থেকে তালিকা কমিয়ে ২২ জনে আনা হয়েছে। এবার এই ২২ কোচের বেতন চাহিদা জানতে ই-মেইল করেছে বাফুফে। পাশাপাশি তারা কবে থেকে দায়িত্ব নিতে পারবেন, সেটিও জানতে চাওয়া হয়েছে।
এই ২২ জনের তালিকায় রয়েছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজেরিও মাইকেল। এছাড়া আর্জেন্টিনার দুজন কোচও আছেন তালিকায়।… বিস্তারিত







