বুধবার, ১ জুলাই ২০২৬ | সময়: সকাল ১১:০২

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী ভোজ বাতিল, অর্ধ কোটি টাকা সাশ্রয়

👁️ ১ Time View
Daraz horizontal banner

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশভোজ আয়োজন করা হয়নি। এর ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

আরও পড়ুন

কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে সাইবার সুরক্ষা আইন পাস

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আতিকুর রহমান রুমন বলেন, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এর বাইরেও প্রতিবছর অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা ব্যয় হয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করতো। বিগত সরকারের সময়ে এ বাবদ বিপুল অঙ্কের বকেয়া এখনও রয়ে গেছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।
কেএইচ/এএমএ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট