সোমবার, ২২ জুন ২০২৬ | সময়: রাত ৮:৫৮

পাখির আঘাতে উড়োজাহাজের ক্ষতি ঠেকাতে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ইতালি

👁️ ১ Time View
Daraz horizontal banner

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ‘বার্ড স্ট্রাইক’ তথা পাখির আঘাতে উড়োজাহাজের ক্ষয়ক্ষতি প্রতিরোধে ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (বিসিএমএস) চালুর আগ্রহ প্রকাশ করেছে ইতালি।
সোমবার (২২ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
আলোচনায় উঠে আসে, বাংলাদেশে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝেমধ্যেই পাখির উৎপাতে রানওয়ে থেকে উড়োজাহাজের উড্ডয়নে বিলম্ব ঘটে। পাখির আঘাতে বিভিন্ন সময়ে উড়োজাহাজের ক্ষয়ক্ষতিও হয়েছে। শীতকালে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। এ পরিস্থিতি মোকাবিলায় ইতালির ‘দ্য এজ কোম্পানি’ কারিগরি সহায়তা দিতে আগ্রহী বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দর / তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত 
এ সময় বিমানমন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন। রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশি উড়োজাহাজ-সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের জন্য ‘ফ্লাইঅন অ্যারো’ কোম্পানির একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন

হজযাত্রী নিবন্ধনে শর্ত পূরণ না করা এজেন্সি আগামী হজে অংশ নিতে পারবে না

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ও কৌশলগত কাঠামো, যা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় পাখির আনাগোনা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং তাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ প্রতিরোধ করে। এটি উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময় আকাশসীমাকে নিরাপদ রাখতে সহায়তা করে।
এমএমএ/এসএইচএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট