মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | সময়: ভোর ১১:৪০

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

👁️ ৩ Time View
Daraz horizontal banner

ঠাকুরগাঁও সদর উপজেলার অভিযান চালিয়ে রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন ) সকালে রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে গ্রেফতার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
গ্রেফতারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়েছে।
দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তানভীর হাসান তানু/এনএইচআর/এএসএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট