মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | সময়: ভোর ৩:১৩

জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর রামপুরা কার্যালয় নতুন ঠিকানায়

👁️ ১ Time View

জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর রামপুরা কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিসটি এখন থেকে বনশ্রী সোসাইটির নতুন ভবনে কার্যক্রম পরিচালনা করবে।
নতুন ঠিকানা অনুযায়ী, কার্যালয়টি বনশ্রী সোসাইটির পানির পাম্প ও মসজিদ মার্কেটের মধ্যবর্তী ভবন ‘সরকার প্লাজা’, এস-২, ডি-ব্লক, বনশ্রী, ঢাকায় অবস্থিত। ভবনের তৃতীয় তলায় (লিফট-২) অফিসটি স্থানান্তর করা হয়েছে।
অফিস স্থানান্তরের ফলে সেবাগ্রহীতাদের নতুন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্থানে আগের মতোই সব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএএস/এমকেআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট