রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৮:৫১

কোরবানির জন্য কেনা পশু কোরবানি না করলে গুনাহ হবে?

👁️ ৫ Time View
Daraz horizontal banner

প্রশ্ন: কোরবানির জন্য কেনা পশু কোরবানি না করলে গুনাহ হবে?
উত্তর: কোরবানি ওয়াজিব এমন কোনো ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে কোনো পশু কেনে, পরে সেটি পালার জন্য রেখে দিতে চায় বা বিক্রি করে দিতে চায়, তা তার জন্য জায়েজ।
কিন্তু তার ওপর ওই পশুর সমমানের বা ওই পশুর চেয়ে উত্তম কোনো পশু কোরবানি করা ওয়াজিব। তাই দ্বিতীয় পশু কেনার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন প্রথম পশুটির চেয়ে কম মূল্যের না হয়। দ্বিতীয় পশুটি যদি প্রথমে কোরবানির নিয়তে কেনা পশুর চেয়ে কম মূল্যের হয়, তাহলে প্রথমটির চেয়ে যত টাকা কম, তত টাকা দান করে দিতে হবে।
আর কোরবানি ওয়াজিব ছিল না এমন ব্যক্তি কোরবানির করার নিয়তে কোনো পশু কিনলে তার জন্য ওই পশুটি কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। তাই তার জন্য তা পালার জন্য রেখে দেওয়া বা বিক্রি করা জায়েজ নয়। যে বছরের কোরবানির জন্য পশুটি কেনা হয়েছে, ওই বছর কোরবানি করা না হলে, কোরবানির দিনগুলো চলে গেলে ওই পশুটি দান করে দেয়া আবশ্যক।
আর যদি কারো মালিকানায় পালিত পশু থাকে আর সে ওই পশুটিকে কোরবানি করার নিয়ত করে অথবা কেউ কোনো পশু কোরবানির নিয়ত ছাড়া ক্রয় করার পর কোরবানির নিয়ত করে, তাহলে সে ধনী হোক বা দরিদ্র হোক অর্থাৎ কোরবানি করার সামর্থ্যের অধিকারী হোক বা না হোক, ওই পশুটিই কোরবানি করা তার জন্য জরুরি নয়। সে ওই পশুর পরিবর্তে অন্য কোনো পশু কোরবানি করতে পারে, ওই পশুটি বিক্রিও করে দিতে পারে।
ওএফএফ

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট