মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | সময়: সকাল ১০:৩০

কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির কৃষক

👁️ ১ Time View
Daraz horizontal banner

 
রাজবাড়ীর পাংশায় গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ের শিকার হয়েছেন সহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক। পরে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির হন তিনি।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত সহমান মোল্লা ওই গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের খড়ের গাদা থেকে গরুর খাবার আনতে গেলে সহমান মোল্লাকে সাপে কামড় দেয়। পরে সাপটি পালিয়ে যাওয়ার আগেই আশপাশের লোকজন ধরে প্লাস্টিকের বয়ামে ভরে ফেলেন। পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই কৃষককে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য ওই রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এসআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট