বুধবার, ২৪ জুন ২০২৬ | সময়: সকাল ১০:৪৪

আবারও গোল রোনালদোর, ৩-০ ব্যবধানে এগিয়ে পর্তুগাল

👁️ ১ Time View
Daraz horizontal banner

কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। এ নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি রোনালদো এবং পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকে। এমনকি দাবি উঠেছিল, রোনালদোকে সেরা একাদশেও না রাখার জন্য। সমালোচকরা বলছিলেন, রোনালদো একাদশে থাকাটাই পর্তুগালের জন্য বড় সমস্যা।
কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ কারো কথায় কান দিলেন না। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোকেই রাখলেন একাদশে। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নিলেন না সিআর সেভেন। শুধু তাই নয়, সমালোচনাকদেরও মুখ বন্ধ করে দিলেন দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।
সে সঙ্গে ইতিহাসও গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। টানা ৬টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারের কৃতিত্ব অর্জন করলেন তিনি। লিওনেল মেসিরা হয়তো সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেন, কিন্তু রোনালদোর মত টানা ৬ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারবে না।
১৭তম মিনিটে বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পায় পর্তুগাল। সবাই ভেবেছিল শটটা নেবেন রোনালদো। কিন্তু রোনালদো নন, আচমকা নুনো মেন্ডেজ নিলেন শটটা। তার বাঁ পায়ের বুলেট গতির শট গিয়ে জমা পড়ে উজবেকিস্তানের জালে। ১৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেলো পর্তুগাল।
প্রথমার্ধের শেষ দিকে এসে এসে আবারও গোল করলো পর্তুগাল। আবারও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে ডান কোন থেকে স্লাইডিং শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে দেন সিআর সেভেন। ৩-০ গোলে এগিয়ে গেলো পর্তুগাল।
আইএইচএস/

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট